নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খোকনের জামিন নামঞ্জুর

Narsingdi khokan Pic 01

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাতেমা নজিব এ আদেশ দেন।  ।

রবিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদীর জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। এসময় তার আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে আন্দোলনের নামে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে গণপরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

/জেবি/

আরও পড়তে পারেন: ভারতের কারাগারে বন্দি জীবন কাটছে বিলুপ্ত ছিটমহলের শতাধিক মানুষের