গাজীপুরে পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ময়মনমিসংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের সিনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির, জুনিয়র প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকৌশলী অ্যাডমিন ওয়াদুদুর রহমান, প্রকৌশলী অর্জুন কুমার, পরিদর্শক সুমন, ফখরুল, লাইন ম্যান তাইজ উদ্দিন, আসাদ, প্রবাল, শামীম, রুবেল, বাড়ির মালিক সাইফুল ইসলাম ও ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।  

মাওনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) কামাল পাশা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পল্লী বিদ্যুতের কর্মীরা বকেয়া বিদ্যুৎ আদায়ের অভিযানে যায়। তারা উপজেলার চকপাড়া গ্রামের সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম ও সাগর সরকারের বাড়িতে বসে প্রায় দেড় লাখ টাকা বকেয়া পরিশোধের অনুরোধ করেন। এ সময় টাকা জোগাড়ের প্রতিশ্রুতি দিয়ে বিদ্যুৎকর্মীদের প্রায় একঘণ্টা বসিয়ে রাখে তারা। পরে বিদ্যুৎকর্মীরা তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর পুন:সংযোগ না দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তারা ‍বিদু্যৎসর্মীদের ওপর হামলা করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎকর্মীরা গ্রাহকদের কাছে বকেয়া বিলের অতিরিক্ত টাকা দাবি করে। ওই টাকার রশিদ চাইলে গ্রাহকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

তিনি আরও জানান, সংখ্যাগরিষ্ঠ বিদ্যুৎকর্মীরা বাড়ির মালিক সাইফুল ইসলামকে রড দিয়ে পিটিয়ে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে তোলার চেষ্টা করে। পরে গ্রামাবাসী বাঁধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সবশেষে বিদ্যুৎকর্মীরা তাদের ভুলের জন্য গ্রামবাসীর কাছে ক্ষমা চান।

/এমডিপি/