গোপালগঞ্জ শহরকে ভিক্ষুক মুক্ত করতে তালিকা যাচাই বাছাই শুরু

Gopalganj Beggar List Started Photo-02 (07.06.2017)

গোপালগঞ্জ শহরকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের তালিকা ও যাচাই বাছাই শুরু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ এ কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার বিকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শুরু হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার এ যাচাই বাছাই করছেন।

যাচাবাছাইয়ের সময় তাদের কাছে জানতে চাওয়া হয় কিভাবে পূনর্বাসিত করলে তারা ‍ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবেন। এ দুই দিনে কয়েকটি ইউনিয়নের ১৫৬টি আবেদনের মধ্যে থেকে ২৯টি আবেদন বাদ দেওয়া হয়েছে। বাকী ইউনিয়নগুলোর আবেদন পর্যায়ক্রমে বাছাই করা হবে।

Gopalganj Beggar List Started Photo-01 (07.06.2017)

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার জানান, জেলা শহরকে ভিক্ষুকমুক্ত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে আট লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রকৃত ‍ভিক্ষুকদের তালিকা করে তাদের পূর্ণবাসিত করা হবে। এর মধ্যে কাউকে মুদি ও স্টেশনারি দোকান এবং নারীদের গরু ও ছাগল কিনে দেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেনসিরাজগঞ্জে তাঁতিদের মারধর ও টানা-হেচড়ার অভিযোগ