নিহতরা হলেন- নোয়াখালী সদর থানা এলাকার মাইনুল হোসেন পান্থ (২৮) ও একই জেলার বেগমগঞ্জ থানার পপি (১০)। লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
যাত্রাবাড়ি থানার এসআই আবুল কালাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে যাত্রাবাড়ি থানা পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এআর/