শ্রীপুরে দেয়াল চাপায় স্কুলছাত্র নিহত

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে দেয়াল চাপায় এক স্কুলছাত্র নাফিজ ইসলাম সোহান (১০) নিহত হয়েছে। নিহত সোহান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিরই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চন্নপাড়া সামা মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। শুক্রবার (৩০ জুন) বিকাল ৫ টায় শ্রীপুর পৌরসভা এলাকার চন্নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পিতা সাইফুল ইসলাম জানান, তাদের পৈত্রিক বাড়ি গফরগাঁও থাকলেও তারা দীর্ঘদিন শ্রীপুর পৌরসভা এলাকার চন্নপাড়া গ্রামে জমি কিনে বসতবাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। সম্প্রতি তার বাড়ির পাশে গফরগাঁও উপজেলার বিরই গ্রামের ইন্তাজ আলীর ছেলে মকবুল হোসেন ও তার ভাই ফাইজুল ইসলাম জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন।
শুক্রবার বিকেলে সোহান ওই বাড়ির দেয়ালের পাশে খেলা করছিল। এসময় হঠাৎ নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে পরলে সোহান দেয়ালের নিচে পরে গুরুতর আহত হয়। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দেয়াল চাপায় স্কুল ছাত্র নিহতের খবর কেউ দেয়নি। তবে খোঁজ নিয়ে হতাহতের ঘটনায় যদি কারও গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/এসএমএ/