গোপালগঞ্জের দু’টি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত-৩০

 

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস (ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি)গোপালগঞ্জে যাত্রীবাহী দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুলাল শেখ (৩২) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। এছাড়াও  আহত হয়েছে আরও ৩০ জন।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ ঘটনা ঘটে।নিহত দুলাল শেখের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে। সে দোলা পরিবহনের হেলপার। বিষয়টি নিশ্চত করেছেন মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান।

সড়ক দুর্ঘটনার শিকার দোলা পরিবহনের বাস (ছবি-গোপালগঞ্জ প্রতিনিধি)

ওসি আজিজুর রহমান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় দিদার পরিবহনের একটি বাস দোলা পরিবহনকে ধাক্কা দিলে মহাসড়কের খাদে পাড়ে যায়। এতে ঘটনাস্থলে দোলা পরিবহনের হেলপার দুলাল শেখ মারা যান। এসময় বাসের ৩০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এবং মুকসুদপুর ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত ২০ জনকে গোপালগঞ্জ ও মুকসুদপুর হাসপাতালে এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান,‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।’

/জেবি/

আরও পড়তে পারেন: খুলনার ডুমুরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৬ পুলিশ আহত