এক ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুটি বাস খাদে, নিহত ২





মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টচিরা এলাকায় এক ঘণ্টার ব্যবধানে দুটি বাস খাদে পড়েছে। পৃথক এই ‍দুটি বাস দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

downloadfile-17

পুলিশ জানায়, রাত সাড়ে ১০ টার দিকে মাওয়াগামী গাংচিল পরিবহন নামের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটির কিছু অংশ হাটু পানিতে ডুবে যায়। এ ঘটনায় তাসলিমা বেগম (৫৫) নামের একজন ও অজ্ঞাত আরেকজন নিহত হয়েছেন। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি এস এম আলমগীর হোসেন জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়।

এদিকে, রাত সাড়ে ১১ টার দিকে শ্রীনগরের একই স্থানে টুংগিপাড়া পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

/এএ/