রাজধানীর জরাজীর্ণ যানগুলো বিদেশিদের কাছে আমাদের লজ্জা দেয়: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজধানীতে যে যানবহনগুলো চলাচল করে সেগুলো এতো দৈন্যদশা ও জীর্ণতায় জড়িত যে বাইরে থেকে দেখেই বোঝা যায়  এগুলোর ফিটনেস নেই। গাড়ির ভেতরে বডি ও গ্লাসগুলো ঠিক নেই। গাড়ির বাইরের দৃশ্য বিদেশিদের কাছে আমাদের গরীব গরীব চেহারায় লজ্জা দেয়।’

বুধবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি এসময় বলেন, ‘বাংলাদেশের অর্জনের যে উচ্চতা,  জিডিপির যে প্রবিদ্ধি, মানুষের যে আয়ের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় এসব যানবাহন বিদেশিদের কাছে আমাদের লজ্জা দেয়। আমরা বার বার পরিবহন মালিকদের কাছে অনুরোধ করেছি, আপনারা গাড়িগুলোর চেহারা-সুরত ঠিক করে রাস্তায় নামান। আমি আবারও বলছি অনতিবিলম্বে মালিকরা যাতে সচেষ্ট হন। তা না হলে আমরা এই সব জীর্ণ যানবাহনের  বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করবো।’নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের

বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- মুক্তামনির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি