বুধবার (১৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জায়গায় বনায়ন কর্মসুচির উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘কেউ কেউ বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তো নির্বাচন পরিচালনা করবেন না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আপনারা ভুল করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের কাছে আপনারাও গিয়েছেন, দাবি দাওয়ার কথা বলেছেন, আলোচনা করেছেন। নির্বাচনরে সময় শেখ হাসিনার সরকার শুধু দাফতরিক কাজ অর্থাৎ রুটিনওয়ার্ক করবেন।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজ্জাম্মেল হক, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন, ফতুল্লা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি কাউসার আহমেদ পলাশসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এফএস/
আরও পড়ুন- সিটি নির্বাচনে আইভীর মতো জনপ্রিয় প্রার্থী খুঁজছে আ. লীগ