পাটুরিয়ায় মেরামতের অপেক্ষায় থাকা ফেরিতে আগুন

মানিকগঞ্জ



পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী রো-রো ফেরি ভাষা শহীদ গোলাম মওলায় শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেরিটি পাটুরিয়া ফেরিঘাটের ৫ নাম্বার পন্টুনে মেরামতের অপেক্ষায় ছিল। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআডিব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ভাসমান কারখান মধুমতির নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ফেরি ভাষা শহীদ গোলাম মাওলার মাস্টার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, একটি স্টোর রুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।

পাটুরিয়া নৌ -থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্ট শার্কিট থেকে ফেরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তবে পুলিশের ওই কর্মকর্তা আহত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।

/জেবি/

আরও পড়তে পারেন: বন বিভাগের দাবি, সুন্দরবনে বাঘ বৃদ্ধি পাচ্ছে