সাংবাদিক উজ্জল জানান, বাসার দরজা ভেঙে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ভেতরে প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাসিরের মাথায় ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, হামলার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
/ এআর/