গোপালগঞ্জে তুলার কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জে তুলার কারখানায় আগুনগোপালগঞ্জের মুকসুদপুরে একটি তুলার কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার লখাইরচরে নগরকান্দা বস্ত্রালয় নামের কারখানাটিতে আগুন লাগে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক।

গোপালগঞ্জে তুলার কারখানায় আগুনমুকসুদপুর ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে টিনসেড ঘরের কারখানাটির তুলার মেশিন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে কারখানার টিনসেড ঘরসহ বিপুল পরিমাণ তুলা, মেশিন ও অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিকের ছেলে ইমারত জানান, সোমবার কারখানায় নতুন তুলা আনা হয়। আগুন লাগার কারণে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/এআর/