গাজীপুরের শ্রীপুরে সেলিম মিয়া (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতারের পর টাকা দাবির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় সেলিম মিয়ার স্বজনেরা তার মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করে।
শ্রীপুর থানার পিএসআই আবু বকর সিদ্দিক বলেন, ‘সেলিম মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর তার স্বজনেরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে গ্রেফতারকৃতকে থানায় নিয়ে যাওয়া হয়। ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি ও দুই লাখ টাকা দাবির ঘটনা সাজানো। এগুলো মিথ্যা ও অপপ্রচার।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃত সেলিম একজন মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।’
/এমও/