তুফান-রুমকির বিচারের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিলে পুলিশের বাধা

তুফান ও রুমকিসহ অন্যদের দ্রুত বিচারের দাবিতে ঝাঁড়ু ও জুতা মিছিলএক ছাত্রীকে ধর্ষণ ও মাসহ ন্যাড়া করে দেওয়ার ঘটনায় বগুড়া শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকার, পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকিসহ অন্যদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে বুধবার দুপুরে শহরে ঝাড়ু ও জুতা মিছিল করা হয়। তবে পুলিশ মিছিলে বাধা দেয়।

জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানের নেতৃত্বে এ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন শামীমা আকতার পলিন, শেফালী হক, জেবুন্নেছা জেবা, সুরাইয়া জেরিন রনি, নাজমা আকতার, বিউটি বেগম, কোহিনুর আকতার, জুলেখা বেগম, মমতাজ বেগম প্রমুখ। শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিল পুলিশ ফাঁড়ি অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তাদের ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ করেন মিছিলে অংশগ্রহণকারীরা। তবে সদর ফাঁড়ির টিএসআই ফজলে এলাহী অভিযোগটি অস্বীকার করেছেন।বাংলাদেশ নারী মুক্তি সংসদের মানববন্ধন

অন্যদিকে একই দাবিতে বাংলাদেশ নারী মুক্তি সংসদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সালেহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

তুফানের ‘ক্ষমতায়’ রুমকিও চাঁদাবাজ!

‘ধর্ষক’ তুফানের পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত