নির্যাতিত গৃহবধূর স্বজন ও পুলিশ জানায়, উপজেলার মুছাপুর ইউপি বারপাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে নাছির মিয়ার সঙ্গে তাসলিমার প্রেমের সম্পর্কে গড়ে উঠে। ২০১৪ সালে পরিবারের অমতে তাদের বিয়ে হয়। প্রেমের বিয়ে বলে মেনে নিতে পারেনি তাসলিমার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের লোকজন। গত বুধবার রাতে আনারস খাওয়াকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে তাসলিমার ঝগড়া হয়। এর জের ধরে ননদ আলেহা বেগম, স্বামীর বড় বোন ছালেহা বেগম, শশুড়-শাশুড়ি এবং স্বামী নাছির মিয়া মিলে তাসলিমার ওপর অমানসিক নির্যাতন চালায়। পরে চুল কেটে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে গৃহবধূ তাছলিমা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। পুলিশ তার স্বামী নাসিরকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/