গাইবান্ধায় ৩ লাখ টাকার পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

গাইবান্ধায় ৩ লাখ টাকার পলিথিন জব্দ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট থেকে ২৮৬০ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। শুক্রবার সকালে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে মাসুদ মিয়ার বাসা ও তার গোডাউন থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়। এসময় পলিথিন মজুদ রাখার অভিযোগে মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ এর গাইবান্ধা কোম্পানি কমান্ডার (এডি) মো. মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মাসুদ তার ব্যবসার আড়ালে খুচরা ও পাইকারিভাবে পলিথিন বিক্রি করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালিয়ে বাসা ও গোড়াউন থেকে ২৮৬০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এসময় মাসুদকে আটক করা হয়। উদ্ধার করা পলিথিনের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

তিনি আরও জানান, আটক মাসুদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেন। উদ্ধার করা পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: পঁচাত্তরের দোসররা এখনও সক্রিয়: তথ্যমন্ত্রী