সিদ্ধিরগঞ্জ থেকে ২৭ কার্টন বিদেশি মদ উদ্ধার

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৭ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইনপেক্টর  (প্রশাসন) মোল্লা তসলিম হোসেন।  

তিনি জানান, সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পয়েন্টে মাইক্রোবাস রিকুজেশন করার জন্য এটিএসআই শাহজাহান ও সার্জেন্ট জাহিদ রহমান একটি সাদা রং এর মাইক্রোবাস থামানোর জন্য  সিগনাল দেন। এসময় মাইক্রোসের চালক ডেমরা রোডের দিকে ইউটান দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু সামনে গাড়ি থাকার কারণে  গাড়িটি বেশি এগুতে পারেনি। পুলিশ দেখে মাইক্রোবাস চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ২৭ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ভোলায় কলেজ ছাত্রকে অপহরণের পাঁচ ঘণ্টা পর উদ্ধার