গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ডেমরা এলাকার চাঁন মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৯), পিরোজপুরের ভান্ডারিয়া থানার কশারিবুনিয়া গ্রামের হেমায়েতের ছেলে প্রাইভেটকার চালক সগীর আলী (৩৪) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩১)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন খান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সামনে শিলাবৃষ্টি সিএনজি ষ্টেশনের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তিন যুবককে আটক করে পুলিশ। এসময় পুলিশ প্রাইভেটকার চালক সগীর আলীর কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি
পিস্তল জব্দ করে। পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে।
তিনি আরও জানান, আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ ও বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।