ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, ইফতেখার আহমেদ ফরিদ ও তার সহযোগী কালাম।
আহত সাংবাদিকরা হলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান অনু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দফতর সম্পাদক আব্দুল আলীম লিটন ও কোষাধক্ষ্য ডিয়েল। তাদের মধ্যে অনু ও ডিয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ জানান, সোমবার দুপুরে ফতুল্লা পঞ্চবটি এলাকায় জেলা পরিষদের লিজের জায়গায় নির্মাণ করা বিভিন্ন দোকানে ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা চাদাঁবাজি করছে। এমন খবর পেয়ে ফতুল্লা প্রেস ক্লাবের পাঁচ সাংবাদিক ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ইফতেখার আহমেদ ফরিদ ও তার সহযোগীরা লোহার রড ও লাঠি নিয়ে অর্ততিক হামলা চালায়। হামলার সময় আশেপাশের দোকানদার ও এলাকাবাসী ধাওয়া করে ফরিদ ও তার সহকারী কালামকে আটক করে পুলিশের দেয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়,ফরিদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলে মকুলকে প্রকাশ্যে গুলি করে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ফরিদের বিরুদ্ধে পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ওসি কামাল উদ্দিন জানান, আটক ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি কামাল উদ্দিন।