বিদ্যুৎস্পৃষ্টে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

নরসিংদীনরসিংদীর রায়পুরায় বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান ও নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সাইরুল ইসলাম।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনও সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলার গকুলনগরে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা ব্র‏হ্মণবাড়ীয়ার আশুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীর বাসিন্দা।

আরও পড়ুন- নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৬