আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান লিংকন, স্বেচ্ছাসেবক দলকর্মী শাহীন আহম্মেদ, কাঞ্চন আহম্মেদ, আনোয়ার হোসেন, কামাল হোসেন, মশিউর রহমান, রাজু আহম্মেদসহ ৮ নেতাকর্মী।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, পুলিশ কোনও কারণ ছাড়াই তাদের ৮ নেতাকর্মীকে বেআইনিভাবে আটক করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানান তারা।
সোমবার বিকালে নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় সিটি করপোরেশনের মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক হান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন, বন্দর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মাজহারুল হক, মৎস্যজীবী দলের মহানগরের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, স্বেচ্ছাসেবক দল সদরের যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার প্রধান, বন্দর থানার সভাপতি আলমগীর হোসেনসহ আরও অনেকে।