কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ এ তথ্য জানিয়েছেন।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে তাসমিন খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল। এসময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দুপুর আড়াইটার দিকে খেলনা গাড়িটি পুকুরে ভাসতে দেখে সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।