ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে প্রথম ট্রাকটি দুমড়েমুচড়ে চালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক সুজন (২৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নলদা গ্রামের হাসেম আলীর ছেলে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাকের পেছনে একইপথে চলতে থাকা মাছভর্তি ট্রাক ধাক্কা দেয়। এ সময় সামনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে সরে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ভর্তি ট্রাকের চালক সুজন মিয়ার মৃত্যু হয়। এসময় পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।’

আবেদন করায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানায় আটক রয়েছে।

আরও পড়ুন- রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২