ইয়াজিদের বংশধররা বঙ্গবন্ধুকে হত্যা করেছে: ইনু






মানিকগঞ্জে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছবি: প্রতিনিধি)তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যে ইয়াজিদ-শিমারের বংশধররা ইমাম হোসেনকে হত্যা করেছিল তাদেরই বংশধর রাজাকার, জামায়াত ও জঙ্গিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।’ রবিবার (১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে আশুরার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
হাসানুল হক ইনু আরও বলেন, ‘রাজাকার, জামায়াত, জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যারা মিটিমাট করার কথা বলে তারাও ইয়াজিদের বংশধর। তাদের সঙ্গে কোনও মিটমাট হতে পারে না।  ওই ইয়াজিদের বংশধররাই  দেশে আগুনসন্ত্রাস, জঙ্গি হামলা ও মন্দির-মসজিদে ভাঙচুর চালায়।’

গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর শাহ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা সভাপতি ইকবাল হোসেন খানসহ আরও অনেকে।

আরও পড়ুন- তাজিয়া মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’