গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে টঙ্গী কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্রের চতুর্থ শ্রেণির অবসরপ্রাপ্ত কর্মচারী ইব্রাহীম মিয়া (৬০) গত ৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ইব্রাহীমের স্ত্রী আক্তারুন্নেছা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মাস আগে ইব্রাহীম কোনাবাড়ী কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্রের চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে অবসরে যান। গত ১ অক্টোবর-দুপুর ১২টার দিকে বাসা থেকে চা পান করার উদ্দেশে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরে সোমবার সন্ধ্যায় তার স্ত্রী বাদী হয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ইব্রাহীম নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। ইব্রাহীম নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।’