জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-আর রশীদ জানান, সাইদুর রহমান গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে তার মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে
নিয়েছিল। পরে বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে তার পরিবার। তাকে না পেয়ে তার চাচা আবু বকর সিদ্দিক জয়দেবপুর থানায় বকেটি সাধারন ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ওই যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী তার অপর দুই সহযোগীকে আটক করা হয় এবং তারা স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেওয়া তথ্য
অনুযায়ী বুধবার সকালে কাশিমপুর বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে স্কুলছাত্র সাইদুরের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন- ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত