গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান, তার ইউনিয়নের ধনুয়া গ্রামে বাল্যবিয়ে আয়োজনের খবর শুনে স্থানীয় থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কিশোরীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করলে তারা ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করেন।
মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম হোসেন জানান, মাওনা উত্তর পাড়া গ্রামে কিশোরীর আনুষ্ঠানিক বিয়ে হওয়ার সংবাদে পুলিশ এসে কনের বয়স যাচাই করে ১৮ বছর না হওয়ায় বিয়ে দিতে পারবে না বলে জানায়। পরে তারা কনের ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেবে না বলে অঙ্গীকার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সাহা জানান, উভয় কিশোরীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করলে তারা ভুল বুঝতে পারে।
আরও পড়ুন:
আজ থেকে রোহিঙ্গাদের পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’: ত্রাণমন্ত্রী