ইলিশ ধরায় ফরিদপুরে ৪১ জেলের কারাদণ্ড

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞানিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ফরিদপুর সদরপুরে ৪১ জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ মন ইলিশ ও আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত  ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুর,  দিয়ারা নারিকেল বাড়ীয়া, ঢেউখালী ও আকুটের চরসহ পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। এ সময় সহযোগিতা করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযানে ৪১ জেলেকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছগুলো সদরপুরের বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।

আরও পড়ুন:

কুতুপালং ক্যাম্পে যেতে নারাজ বান্দরবানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা