মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে শনিবার সকালে পারভেজ মাঝি (৩১) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার রাতে শ্রীনগর র্যাব-১১ তাকে আটক করে শ্রীনগর থানায় সোপর্দ করে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই নাসির উদ্দিন ও কনস্ট্যাবল রাজন মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাতক আসামি পারভেজ মাঝি শ্রীনগরের সেলামতি গ্রামের আব্বাস মাঝির ছেলে।
তিনি জানান,‘পলাতক আসামির বিরুদ্ধে থানা থেকে পালানোর জন্য মাদকের পাশাপাশি আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ধরার জন্য পুলিশের একটি টিম কাজ করেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান,র্যাব-১১ পারভেজকে ১৯০ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে। সকালে ডিউটি অফিসার এসআই নাসির উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করে। এ সময় তার হাতে হাতকড়া না থাকায় সে পালিয়ে।
আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া