মেঘনা নদী থেকে ২৪০ কেজি ইলিশসহ তিন লাখ মিটার জাল জব্দ

মেঘনা নদী থেকে জব্দ ২৪০ কেজি ইলিশ

মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ২৪০ কেজি মা ইলিশসহ দুই লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় কাউকে আটক করা যায়নি।  শুক্রবার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা এ অভিযান চালায়। শনিবার দুপুরে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা

সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, জব্দ মা ইলিশসহ কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯৯ লাখ ২০ হাজার টাকা। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মা ইলিশসহ জব্দ কারেন্ট জালগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হকের কাছে হস্তান্তর করা হয়। শনিবার বেলা ১১টায়  মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দ মা ইলিশগুলো গোদনাইল সরকারি ভবঘুরে আশ্রয় কেন্দ্র ও স্বপ্নডাঙ্গা এতিমখানাসহ স্থানীয় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

 আরও পড়তে পারেন: থানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় দুই পুলিশ সাময়িক বরখাস্ত