মঙ্গলবার (১০ অক্টোবর) মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভায় কর কমিশনার বলেন, ‘করদাতারা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল এবং আয়কর পরিশোধ করতে পারেন সেজন্য মেলা প্রাঙ্গনে হেল্পডেস্ক বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে।’ নারায়ণগঞ্জ-৫ আসনের (জাপা ) এমপি এ কে এম সেলিম ওসমান নভেম্বরের কর মেলার উদ্বোধন করবেন বলেও জানান এই কর্মকর্তা।
নারায়ণগঞ্জের বিভিন্ন কর অঞ্চলের রেঞ্জ কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা ও কর পরিদর্শকরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।