উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মোক্তারবাড়ি এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা সৈকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
এসআই আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: সাভারে বাড়ি দখলের চেষ্টা: একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম