সাভারে চুরি হওয়া শতাধিক বস্তা চাল মুন্সীগঞ্জে উদ্ধার

উদ্ধার করা ১১৮ বস্তা চাল (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)ঢাকার সাভার থেকে চুরি হওয়া ৩৫০ বস্তা চালের মধ্যে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ ও ঢাকার গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

বুধবার (১৮ অক্টোবর) উদ্ধার করা চালের এই বস্তাগুলো গত ২৪ সেপ্টেম্বর সাভার থেকে চুরি হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাহ-আলম ট্রেডার্সের মো. শাহ আলম, জাকির স্টোরের মো. জাকির, বিপ্লব স্টোরের মো. বিপ্লব ও সামি স্টোরের মো. সামি। চাল উদ্ধার অভিযান (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

ঢাকা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চুরি হওয়া ৩৫০ বস্তা চালের সন্ধানে আমরা গোপনে অভিযান চালাই। এই ঘটনায় মাসুদ (৩২), ফরহাদ (২৮) ও এখলাসকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়ে নারায়ণগঞ্জে অভিযান চালাই। ফতুল্লার শিবু মার্কেট হাজীগঞ্জ এলাকা থেকে ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ শহরের বড় বাজারে অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বাকি চালের বস্তা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন- নড়াইলে আমন ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক