বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব-১১ এর দায়ের করা মামলায় পলাতক দুই আসামি রাজধানীতে বুধবার রাতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা এলাকা থেকে মো. গিয়াস উদ্দিন ও ওয়ারী থানা এলাকা থেকে মো. লিটনকে গ্রেফতার করে।
অপর জেএমবি সদস্য মো. লিটন ২০০৫ সালে ঢাকায় এসে প্রথমে নাইটগার্ড এবং পরবর্তীতে নির্মাণ শ্রমিকের কাজ করে। সে ২০১২ সালে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। ২০১৩ সালে মুনতাসিরের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। পরে ২০১৫ সালে মুনতাসিরের মাধ্যমে জেএমবিতে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে দাওয়াতি কাজ শুরু করে।
গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
লিপু হত্যার এক বছরেও চার্জশিট হয়নি, তদন্তে অবহেলার অভিযোগ