শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধবৈরি আবহাওয়া, তীব্র স্রোত এবং ঢেউয়ের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসি-এর সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান,বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রো রো ফেরি ৪টি এবং ৩টি কে টাইপ ফেরি সীমিত আকারে চলাচল করছে। ঘাট এলাকায় ৫০০ যানবাহন রয়েছে,এর মধ্যে ৮০টি দূরপাল্লার বাস পারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধবিআইডব্লিউটি-এর নৌ ট্রাফিক ইন্সপেক্টর সোলেমান জানান,সকাল থেকে ছোট লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের রো রো ফেরিতে পারাপারের জন্য বলা হচ্ছে।  সকাল থেকেই ছোট লঞ্চ বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ রাখা হয় সকল লঞ্চ ও স্পিডবোট।