বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। বুধবার বিকালে (২৫ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সভায় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।