সোনারগাঁয়ে অস্ত্রসহ চার ডাকাত আটক

-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার গভীর রাতে মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম।

এসময় তাদের কাছ থেকে ১টি শুটারগান ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, সাদ্দাম হোসেন (২৫), সুজন (২২) বাদল (২০), শাওন (২৩)।

সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম আহাদ জানান, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপি কার্যালয়ের সামনের ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ ডাকাত পালিয়ে গেছে। এ ঘটনায় রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা