মেজর মো. রাকিবুজ্জামান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমির জাল কাগজ তৈরি করে প্রতারণা করার চেষ্টা করছিল একটি চক্র। এ সংবাদ পাওয়ার পর মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযান চালিয়ে সেখান থেকে ৩ জন প্রতারককে আটক করা হয়। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের নির্বাহী হাকিম আল মামুন বলেন,জমির জাল কাগজপত্র তৈরি করে প্রতারণার অভিযোগে তিনজনকে ১ বছরের জেল ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদি তারা জরিমানা দিতে ব্যর্থ হয়, তবে তাদের আরো তিন মাসের সাজা বহাল থাকবে।