প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, ধলাপাড়া এলাকায় দুপুরের দিকে স্থানীয়রা শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, এখন পর্যন্ত নবজাতক শিশুর পরিচয় কোনও পাওয়া যায়নি। তবে কে বা কারা এই নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।