শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব ডিজি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ আরও বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটিকে প্রধানমন্ত্রী ও দেশবাসী মানবিকভাবে দেখছে। যে সব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে। সেজন্য সরকার কূটনীতিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিশাল জনমত আমাদের সঙ্গে রয়েছে।’
শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।
পরে বেনজীর আহমেদ ১২ জন মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বৃত্তির টাকা এবং ক্রেস্ট তুলে দেন। সেই সঙ্গে কলেজে ডিজিটাল হাজিরা পদ্ধতিরও উদ্ধোধন করেন।