শনিবার (৪ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) আয়োজিত আয়কর মেলায় গতবারের তুলনায় এ বছর ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরা মেলায় এসে নতুন টিআইন গ্রহণ ও রিটার্ন দাখিল করেছেন। এছাড়া আইনজীবীদের মাধ্যমেও নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা তাদের রিটার্ন দাখিল করেছেন।’
এ সময় আরও ছিলেন অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, যুগ্ম-কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ-কর কমিশনার পল্লব কুমার দেবসহ নারায়ণগঞ্জ কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকতারা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক আয়োজিত চারদিনব্যাপী ‘আয়কর মেলা-২০১৭’ গত ১ নভেম্বর (বুধবার) থেকে শুরু হয়ে আজ ৪ নভেম্বর (শনিবার) শেষ হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আয়কর মেলা অনুষ্ঠিত হয়।