রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সংঘর্ষের ছয় দিন পর হাসান মুহুরি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাতে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুর্নবাসন কেন্দ্রে আওয়ামী মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রির সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেন গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির স্বামী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে রাজধানী ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- রূপগঞ্জে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩০