বিএম রুহল আমিন রিমন জানান, বুধবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মৌসুমী ফার্মেসির মালিককে আট হাজার টাকা, কিশোর ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকা, সাদিয়া মেডিসিন কর্ণারের মালিককে ২০ হাজার টাকা ও এ টু জেড ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াওরয়েল হসপিটালকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে এক লাখ টাকার তুশকা, ডেসপোডেন্ট, ভ্যাটনোভেট, টেস্টি সেলাইনসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ জেলার ওষুধ তদারককারী কর্মকর্তা ফখরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।