গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা

গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা (ছবি: সংবাদদাতা)দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা। শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ ইজতেমার মাঠে জড়ো হন। মোনাজাত শুরুর আগে কানায় কানায় ভরে যায় এজতেমাস্থল। দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ফারুক মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষে ইজতেমা মাঠ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শহরের যান চলাচল ঠিক রাখতে এবং মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা (ছবি: সংবাদদাতা)

স্থানীয় আয়োজক মুরব্বি মেজবাহউদ্দিন আহসান বলেন, ‘জেলা ও পুলিশ প্রশাসন এবং সবার সহযোগিতায় তিনদিনের এ জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমা সফলভাবে শেষ করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’  গোপালগঞ্জে শেষ হলো তিন দিনের জেলা ইজতেমা (ছবি: সংবাদদাতা)

প্রসঙ্গত গোপালগঞ্জ শহরের মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির ওপর হাউজিং প্রকল্প মাঠে দ্বিতীয়বারের মতো এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হলো। গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলা থেকে হাজারো মুসল্লি ইজতেমায় অংশ নেন। দেশের নামকরা আলেম-ওলামারা এ ইজতেমায় বয়ান দেন।