আটক বিএনপির নেতাকর্মীদের স্বজনেরা সোমবার সকালে থানায় গিয়ে ভিড় জমালেও তাদের সঙ্গে দেখা বা কথা বলতে দেয়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে সাভার বাজার বাস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৪৭ নেতাকর্মীকে পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতা করতে পারে এমন আশঙ্কায় আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, বিনা অপরাধে বিএনপির নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। সমাবেশ শেষে রাতে বাসায় ফেরার পথে পুলিশ মিথ্যা অভিযোগে তাদেরকে আটক করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আটককৃত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।