রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকায় আরামবাগ চানাচুর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানায় থাকা বিপুল পরিমান চানাচুর ও যন্ত্রপাতি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, ভোর ৪টা ৫০ মিনিটে চানাচুর কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।