নাশকতার পরিকল্পনা, জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৩

গ্রেফতার করা নেতাকর্মীরানাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুউদ্দিনসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা  হাজীগঞ্জ জেলা জামায়াতের আমিরের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের নিয়ে লেখা বই ও দলীয় কিছু প্রকাশনা।

গ্রেফতার করা নেতাকর্মীরা

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামাল উদ্দিন একথা জানিয়েছেন। তিনি  জানান, শুক্রবার সকাল থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে জেলা জামায়াতের আমিরের নগরীর হাজীগঞ্জের বাড়িতে নেতাকর্মীদের নিয়ে একত্রিত হয়ে গোপন বৈঠক করছে। পুলিশ  এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশি  চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। 

 Still1117_00014

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা ,জ্বালাও-পোড়াওসহ একাধিক অভিযোগে  মামলা রয়েছে।