রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত





রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রাজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ নভেম্বর)সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয়।

রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর নেতৃত্বে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তা শেষ হয়।


শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম আজাদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, পুলিশ সুপার সালমা বেগম, সিভিল সার্জন ডা. রহিম বক্স,জেলা তথ্য কর্মকর্তা মো. মুক্তার হোসেন।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।