জাতীয় মজুরি কমিশন ঘোষণাসহ ১৯ দফা দাবিতে ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন। রবিবার সকালে মধুখালী রেলগেটের ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অন্যদের বক্তব্য রাখেন- শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুন্সি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসু, সুভাষ রায়, মুজিবুর রহমান, শাহিন মিয়া, আলী আকবর প্রমুখ।