নারায়ণগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত শনিবার (২৫ নভেম্বর) বিকালে শেখ হাসিনা কমিটির অনুমোদন দেন। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল।
জেলা আওয়ামী লীগের গঠিত পূর্ণাঙ্গ কমিটির একটি অনুলিপি কেন্দ্র থেকে কুরিয়ারযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠানো হয়েছে । আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) তা হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, ২০১৬ সালের ৯ অক্টোবর কেন্দ্র থেকে তাকে (আব্দুল হাই) জেলা আওয়ামী লীগের সভাপতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে গত মার্চ মাসে জেলা আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়।